1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জামালগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ২.৫৫ পিএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাচনা বাজার ইউনিয়নে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ সিলেট অঞ্চলের সহায়তায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোঃ এমরান হোসেন, ইউনিসেফ সিলেট অঞ্চলের বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
বক্তাগণ বলেন, গত বছর সুনামগঞ্জের হাওরের ফসল তলিয়ে যাওয়ায় জেলা প্রশাসক মহোদয় ইউনিসেফ সিলেট অঞ্চলের নিকট ক্ষতি গ্রস্থ ও দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে সহায়তার জন্য আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে ইউনিসেফ সুনামগঞ্জ জেলায় ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। তার মধ্যে জামালগঞ্জ উপজেলায় হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ৩৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!