1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ১২.৩৬ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ মে বৃহষ্পতিবার বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজবিপণিস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জামাল আহমেদ, মখলিছুর রহমান, শিবলু আহমেদ চৌধুরী, শামীম আহমদ, মনির আহমদ, কবির আহমদ, রফিক আহমদ, সিদ্দেক আহমদ, এলখাছ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরায় বাংলাদেশে ফের আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটে। এদেশে গণতন্ত্র বিকশিত হয়। শেখ হাসিনা দেশে ফেরায় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সঠিক নেতৃত্ব পায়। বক্তারা শেষ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমত্যৃ তার নির্দেশে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!