1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ৩.০৮ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামী লীগের রাজনীতির তৃণমূলের জনপ্রিয় নেতা নূরুল হুদা মুকুট আনুষ্টানিকভাবে সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন। বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় সভায় তিনি আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করে আজীবন এই এলাকার মানুষের পাশে থেকে সেবা করার অঙ্গিকার করেন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বম্ভরপুর ও সদর আসনের তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিশ্বম্ভরপুর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দও এই ঘোষণাকে স্বাগত জানান।
উপজেলা গণ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, শেখ হাসিনা সরকার দেশের যে উন্নয়ন করেছে অতীতের কোন সরকার এ উন্নয়ন করতে পারেনি। আমি জেলা পরিষদ নির্বাচনে ৫ এমপি ১ মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মী ও সাধারণ জনগনের ভালবাসা নিয়ে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছি এবং আমার সাধ্যের ভেতরে উল্লেখযোগ্য উন্নয়ন করেছি। আগামীতে বিশ্বম্ভরপুর-সদরের উন্নয়ন করতে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য এই এলাকায় কাঙ্খিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। তাই তৃণমূলের দাবি আগামীতে এই আসনে দলীয় প্রার্থী দেওয়া হক। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তিনি তার পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন ও ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, মানব সম্পাদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক আযাদুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাংগটনিক সম্পাদক সুলেমান তালুকদার, তাহিরপুর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অমলকর, ধর্মপাশা উপজেলার সুখাইর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ফরহাদ আহমদ, জেলা আ’লীগ সদস্য কল্লোল তালুকদার চপল, জেলা শ্রমিক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি যতীন্দ্র মোহন তালুকদার, জেলা যুবলীগ যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজুল, সেচ্ছাসেব কলীগ জেলা সাধারণ সম্পাদক যুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান নিপন, সাংগটনিক সম্পাদক জুনায়েদ আহমদ, জামালগঞ্জ যুবলীগ যুগ্ন আহ্বায়ক মনসুর আলম, জেলা ছাত্রলীগ নেতা অভিজিত চৌধুরী টিংকু, অমিয় মৈত্র, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, বিশ্বম্ভরপুর সেচ্ছাসেবকলীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আলম, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, উপজেলা ছাত্রলীগ নেতা একে এম সাইদুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!