1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্বম্ভরপুরে যুবককে জবাই করে নিজেই পুলিশকে হত্যার খবর দিল ঘাতক

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মে, ২০১৮, ২.২৮ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুরে এক যুবককে জবাই করে অপর ঘাতক যুবক নিজেই হত্যার খবর দিয়েছে পুলিশে। পরে জবানবন্ধীতে হত্যার কথা অকপটে স্বীকার করেছে। সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাভেদ আলী। হত্যাকারী বাঘবেড় গ্রামের রহমত আলী।
হত্যার পর ঘাতক রহমত আলী জানায়, তার স্ত্রীর সঙ্গে পরক্রিয়ার জের ধরে সে জাভেদকে হত্যা করেছে। সোমাবার বিকেলে জাভেদ আলী বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক দিয়ে তাকে রড দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় রহমত। পরে ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। মৃত্যুর পর বাঘবের বাজারে এসে সে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে হত্যার খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ঘাতক রহমত আলী রোমহর্ষক হত্যার বর্ণণা দিয়েছে পুলিশকে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!