1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ৩.১৩ এএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কিছু সংবাদকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহাবয়ক নাছির উদ্দিন চৌধুরী।
লিখিত বক্তব্যে নাছির চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশী মানুষের সমর্থিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এ কঠিন কাজ সাধন করার জন্য আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং একাজের সাথে জড়িত সবাইকে সুনাামগঞ্জ জেলা বিএনপির পক্ষথেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত পরীক্ষিত জিয়ার সৈনিকদের অভিনন্দন জানানোর জন্য। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে সিলেট এবং সুনামগঞ্জের একঝাক জিয়ার সৈনিক স্থান পেয়েছেন। তাদের মধ্যে চেয়ারপর্সনের উপদেষ্টা হিসেবে সুনামগঞ্জের বর্ষীয়ান নেতা, সাবেক হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া, সিলেটের রাজপথের পরীক্ষিত সৈনিক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হক, সিলেটর মা-মাটি মানুষের নেতা, সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনকি, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল কারিগর এম ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রূশদির লুনা, ভাইস চেয়ারম্যান পদে ইনাম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে শাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য, ছাতক-দোয়ারাবাজারের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও দিলদার হোসেন সেলিম মনোনীত হওয়ায় সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি মোত্তালিব খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির উপজেলা সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য এ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ পৌর বিএনপির প্রথম সদস্য নুর হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, মোহাম্মদ আলী, মামুন চৌধুরী মদরিছ আলী চৌধুরী, হোসেন আমীর, আব্দুল মজিদ, আব্দুল মতিন, কাওছার আহমদ, আব্দুল লতিফ ময়না, নবীনুর, আনোয়ার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সফিকুল ইসলাম, রুহুল হাসান রুপক প্রমূখ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!