1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জগন্নাথপুরে ৩১৪৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮, ১১.২৩ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যাবের পৃথক অভিযানে অবৈধ অস্ত্র, ৩ হাজার ১৪৬ পিস ইয়াবাসহ ৬জন আটক হয়েছে। তাদেরকে পৃথক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় ৫ জনকে দুইটি দেশিয় পাইপ ও তিনটি ছোরাসহ আটক করে। আটককৃত শ্রীরামসী গ্রামের নুরুল হক, নুনু মিয়া, আলী সামাদ, জুয়েল মিয়া ও শাহাদাত হোসেনকে বৃহষ্পতিবার সকালে জগন্নাথপুর থানায় হস্থান্তরের পর থানা পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এদিকে একই রাতে উপজেলার লহরি গ্রামে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে ৩ হাজার ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। র‌্যাব তাকে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্যসহ হস্তান্তরের পর বৃহষ্পতিবার পুলিশ তাকেও কারাগারে প্রেরণ করেছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদেরকে কারাগারে পাঠিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!