1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জামালগঞ্জে ৪৩ বস্তা সরকারী চাল আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মে, ২০১৮, ১.১৬ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্ম সূচির সীলমোহরকৃত ৩০ কেজি ওজনের ৪৩ বস্তা চাল আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হেলিপ্যাড মাঠ সংলগ হেলাল মিয়ার ঘরে এই চালের বস্তা মজুদ করা হচ্ছিল। এরই মধ্যে স্থানিয় লোকদের সন্ধেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দেন। স্থানয়িদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে টের পেয়ে চাল মজুদকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে স্থানয়ি লোকজন জানিয়েছেন চাল নিয়ে াাসা ট্রলি গাড়িটি স্থানয়ি ওযার্ড মেম্বার সুহেল মিয়া পুলিশ আসার পূর্বেই বিদায় করে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে এলাকাবাসী দাবী জানিয়েছেন পাচারের উদ্যেশ্যেই এখানে রাতের বেলায় চাল মজুদ করা হচ্ছিল। ট্রলী চালক, ঘর মালিক ও দক্ষিণ কামলাবাজ গ্রামের রহিম আলী নাম ব্যাক্তি চাল ঘরে নেয়ার সময় ট্রলিতে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বেরিয়ে আসবে।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা অসীম কুমার বলেন, ৩ দিনের মধ্যে গুদাম থেকে চাল বাহিরে যায়নি। তবে এই চাল কোথায় থেকে এলো তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।
জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ ওসি মো: আবুল হাশেম বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে চাল রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে চাল আটক করা হয়েছে। তবে সুষ্ঠু তদন্তের পর এ বিষয়ে বলা যাবে। আপাদত ৪৩ বস্তা চাল আমার জিম্মায় রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!