1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকে বিল দখল নিয়ে সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মে, ২০১৮, ১.১২ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেবেরগাও এলাকার কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে মঙ্গলবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিকে সংঘর্ষের ঘটনায় কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।

জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম বলেণ, তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ১৫ টি টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!