1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জে সেন্ট্রাল ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ: মালিক ও কর্মচারীকে ৫ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ৩.৩৩ পিএম
  • ৬২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের সেন্ট্রাল ফার্মেসি গ্রাহকদের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মালিক ও কর্মচারীকে ৫ দিনের কারাদ- প্রদান করেছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ দুজনকে ৫ দিনের সশ্রম কারাদ- প্রদান করেন।
পুলিশ জানায়, সেন্টাল ফার্মেসি সবসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। রবিবার রাতে প্রশাসনের জনৈক কর্মকর্তার কাছে ওষুধ বিক্রি করে প্রতিষ্ঠানটি। বাসায় নিয়ে দেখা যায় ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ। সকালে বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হলে পুলিশ মালিক জহির আহমেদ ও কর্মচারী বাপ্পি দাসকে আটক করে থানায় নিয়ে যায়। ফার্মেসিতে অনুসন্ধান চালিয়ে অনেক মেয়াদোত্তীর্ণ ওষুধ খুজে পায় পুলিশ। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুজনকে ৫ দিনের কারাদ- প্রদান করা হয়।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে ফার্মেসিতে অনুসন্ধান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিচার পরিচালনা করা হলে মালিক ও কর্মচারীকে ৫ দিনের দ- প্রদান করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!