1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

শহরে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্র লীগ নেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ৩.২৮ পিএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের বিজিবি গেইট সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কের মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে শহরের পরিচিত মুখ ছাত্র লীগ নেতা রুহুল আমিন হৃদয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। হৃদয় পৌর শহরের মরাটিলা এলাকার শাহ কামালের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হৃদয় মোটর সাইকেল চালিয়ে ওয়েজখালির দিকে যাচ্ছিল। তখন বৃষ্টি ছিল। রাস্তাঘাট ছিল পিচ্ছিল ও ফাকা। এসময় সরকারি এক কর্মকর্তার গাড়ির সঙ্গে হৃদয়ের মোটর সাইকেলটি ধাক্কা খেলে সে রাস্তায় ছিটকে পড়ে। মাথা ও বুকে আঘাত পায়। ভিজে সড়ক হৃদয়ের রক্তে ভেসে যায়। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যায় ছাত্র লীগ নেতৃবৃন্দ শহরের সুধীজন ও সাংবাদিকদের নিয়ে ওই সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করলে তার গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত দেখা যায়।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, দুর্ঘটনায় ছাত্র লীগ নেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাকে হাসপাতালে পাঠিয়েছিলেন। কিন্তু পথেই সে মারা যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!