1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ৩.২৩ পিএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী সোমবার সকাল ১০টার পর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। ভারি বৃষ্টির কারণে হাওরের অকর্তিত ধান কেটে ফেলার নির্দেশনা জারি করেছিল স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু শ্রমিক সংকটসহ নানা সমস্যার কারণে এখনো প্রায় অধের্কের বেশি পাকা বোরো ধান ক্ষেতে রয়ে গেছে। পূর্বাভাস ঠিক হলে হাওরাঞ্চলে প্রায় ২৫০ মি.মি. বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে হাওরে প্রবেশ করে পাকা ধান ডুবে যেতে পারে। গত শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ড দ্রুত ধান কাটার জন্য নির্দেশনা দিয়েছিল কৃষকদের। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানিয়েছেন আগামী ২ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কারণে আমরা সতর্কতা জারি করেছিলাম দ্রুত কৃষকের ধান কাটার জন্য। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভারি বৃষ্টি হলে হাওরেও পানি ডুকে যেতে পারে বলে জানান তিনি।
এদিকে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার সাহা বলেন, এ পর্যন্ত হাওরে ৭৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। এখন যে ধান কাটার বাকি আছে তার বেশিরভাগই বিআর ২৯। তবে দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও কৃষক ধান কাটার চেষ্টা করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!