1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কাল থেকে মহাছুটিতে দেশ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১.১৪ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আগামী ৯ দিনের মধ্যে সাত দিনই ছুটি। কাল ২৭ এপ্রিল শুক্রবার ও পরের দিন ২৮ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি।
২৯ এপ্রিল রবিবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মহান মে দিবসের ছুটি। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। শুধুমাত্র ৩০ এপ্রিল ও ৩ মে খোলা থাকবে অফিস-আদালত। এই দু’দিন সমন্বয় করা গেলে টানা ছুটি পাওয়া যাবে। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি পাবেন পাঁচ দিনের ছুটি।
এ ছুটির সুবিধা জরুরি সেবা ছাড়া সরকারি দপ্তর, ব্যাংক, বীমা বা বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের একটি অংশের কর্মীরাই পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপভোগ করবে এ ছুটি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, শিল্প ও পোশাক শ্রমিকরা এ ছুটি পাবেন না।
এত লম্বা ছুটি সাধারণত ঈদ ছাড়া হয় না। অনেকেই নাড়ির টানে যাবেন আপন ঠিকানায়। কেউবা যাবেন দূরে কোথাও ঘুরতে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!