1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকচাপায় কিষাণী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১১.১৮ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের জয়কলসে বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক কিষাণী মারা গেছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাকসগ ঘাতক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের খোলা স্থানে হাওরের বোরো ধান শুকাচ্ছিলেন জয়কলস গ্রামর কিষাণী গোলনাহার বেগম (৪৫)। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক রাস্তার পাশে কাজ করা অবস্থায় ওই কিষানীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি জয়কলস গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। দুর্ঘটনার পর ক্ষুব্দ এলাকাবাসী ট্রাকটি আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাস্তার পাশে ধান শুকানোর সময় বেপরোয়া ট্রাকটি কিষাণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় জনতাকে ট্রাকসহ চালককে আটক করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!