1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন : কে কোন পদ পেলেন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ১.৩৬ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নিজস্ব ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় ‘সুনামগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদিত’ শিরোনামে দলীয় প্যাডে দীপঙ্কর কান্তি দে কে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটির নেতৃবৃন্দের নাম প্রকাশ করে। তবে কমিটিতে কোন সদস্য নেই। গত ২০ এপ্রিল সুনামগঞ্জ শহিদ আবুল হোসেন মিলনায়তনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি লিখন আহমদ, জিসান এনায়েত রেজা চৌধুরী, ওমর ফারুক সিদ্দিকী মামুন, আবুল হাসনাত মো. কাউসার, আবু সাইদ আপন, ওয়াসিম মাহমুদ, গৌতম তালুকদার দীপ, কাউছার আহমদ, আশরাফুল ইসলাম, তৌফিক ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তৌহিদ ইনসাফ সাবের। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন, হারুনুর রশিদ হারুন, মাসকাওয়াত জামান ইন্তি, জগৎজ্যোতি রায় জয়, তৈয়বুর রহমান, মো. রাহাত আহমেদ, তানভির আলম পিয়াস, মাহবুবুল আলম সামী, মো. ফয়েজ উদ্দিন। সাংগঠনিক সম্পাদকবৃন্দ হলেন, জুনায়েদ আহমদ, ফয়সাল আহমদ, শাহিন মিয়া, আসিফ বখত রাদ, মাহমুদুল হাসান তারেক, সৃজন দেবনাথ, ইশতিয়াক আলম পিয়াল, কে এম তানভির রশিদ ইমন।
কমিটিতে কোন সদস্য রাখা হয়নি। পরবর্তীতে জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সদস্য নির্বাচিদ করবে বলে সূত্র জানিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!