1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ৪.০৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে রুবেল মিয়া (২৩) নামের এক যুবক মারা গেছে। শুক্রবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বারুঙ্কা গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রুবেল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ওসমানীপাড়া গ্রামের আছিবুর রহমানের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করছিলেন।

সেখানে কর্মরত শ্রমিকরা জানায়, তারা বারুঙ্কা গ্রামের পল্লী বিদুত্যের লাইন স্থাপনের কাজ করছিলেন। দুপুরে ঠেলাগাড়ি থেকে কাঁধে করে খুঁটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে খুঁটি ছিটকে পড়ে। এসময় রুবেল মিয়া মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. জাকিরুল ইসলাম বলেন, ‘রুবেল বারুঙ্কা গ্রামে বিদ্যুতের নতুন লাইন স্থাপনের কাজে নিয়োজিত ছিল। বিদ্যুতের খুঁটি কাধে নেওয়ার সময় অসাবধানতাবশত ঠেলাগাড়ি সরে গেলে খুঁটি তার মাথায় আঘাত করে।’

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ বলেন, ‘হাসপাতালে তাকে নিবিড়ভাবে পরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। লাশ মর্গে রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!