1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শনিবার সুনামগঞ্জে আসছে আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ৫.৫৫ এএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
১৯৭১ সালে যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত করতে আবারো সুনামগঞ্জে আসছে ইন্টারন্যাশন্যাল ক্রাইমস ট্রাইব্যুনালের তদন্ত দল। আগামী ২১ এপ্রিল সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেনের নেতৃত্বে একটি দল দিরাই-শাল্লায় দায়েরকৃত মামলার তদন্ত করবে।
জানা গেছে, তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের ওই প্রতিনিধি দল ২১ এপ্রিল বিকেলে সুনামগঞ্জে আসবে। পরদিন তারা দিরাই উপজেলার শ্যামারচর এলাকায় তদন্ত করতে যাবে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই এলাকায় হাওরাঞ্চলের শীর্ষ রাজাকার আব্দুল খালেকের নেতৃত্বে চারটি স্থানে গণহত্যা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়। বিভিন্ন গ্রাম থেকে নারীদের ধরে নিয়ে গিয়ে ক্যাম্পে নির্যাতন করা হয়। উজানগাঁও, শ্যামারচর, পেরুয়া এবং বল্লভপুরে গণহত্যা, নারী নির্যাতনের ঘটনা ঘটে। শ্যামারচর বাজারে উচ্চ বিদ্যালয়ের মাঠে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় অনেককে। আব্দুল খালেকের নেতৃত্বে এই দিন এলাকার প্রায় তিন শতাধিক প্রশিক্ষিত রাজাকার খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের উন্মাদনায় মেতে ওঠে। স্বাধীনতার ৪৬ বছর পর এ ঘটনায় ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়। মামলার পর আব্দুল খালেকের ছেলে অভিযুক্ত যুদ্ধাপরাধী প্রদীপ মনির দেশ ছেড়ে চলে যায়। তবে বিদেশ থেকে অভিযোগকারীসহ মামলার সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছে তার স্বজনরা। এ ঘটনায় অনেকেই আতঙ্কে দিনযাপন করছেন। গত বছর তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান পিপিএম সুনামগঞ্জে আসলে তারা ভয়-ভীতি ও হুমকির বিষয়টি অবগত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!