1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বাংলাদেশ থেকে নিজ দেশ মিয়ানমার ফিরল প্রথম রোহিঙ্গা পরিবার

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮, ৭.৪৫ এএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

অনলাইন::
প্রাণের ভয়ে পালিয়ে আসার প্রায় ৮ মাস পর বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবার মিয়ানমার ফিরে গেছে। বাংলা নববর্ষের প্রথমদিন শনিবার তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় তারা মিয়ানমারে যান। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে।

এদের মধ্যে তিন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান।

মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে পাঁচ সদস্যদের একটি মুসলিম পরিবার রাখাইনের তাউনপিওলেতউইয়া সেন্টারে পৌঁছেছে।

নো-ম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়ে নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গতবছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নির্যাতন শুরু করলে ৭ লাখের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!