1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

খেলার মাঠে শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে জুবিলীর ছাত্রদের ক্লাস বর্জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬, ৪.১৯ পিএম
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ কর্তৃক শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এসময় রাস্তায় বেরিয়ে যানবাহনও আটকে দেয় তারা। পরে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল ঘটনাস্থলে পৌছে তাদের নিবৃত্ত করেন।
জানা গেছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর-পূর্ব কোণে সম্প্রতি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ বিষয়টি অবগত হবার পর বিদ্যালয়ের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। তারা খেলার মাঠের বদলে শহরের অন্যত্র কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানায়। এই দাবিতে গত শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল দিয়ে জেলা প্রশাসক বরাবরে সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!