1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জের ১০০ মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরিতে স্থানীয় মুক্তিযুদ্ধের বই বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ৯.৪০ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে স্বাধীনতা উপত্যকা সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগারে বই বিতরণ কর্মসূচি-২০১৮ প্রথম পর্যায়ে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা উপত্যকা সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে রাখার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে ২৩টি ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার স্থাপন কার্যক্রম স¤পন্ন হয়েছে ও অন্যান্য ইউনিয়ন পরিষদে চালু করার কার্যক্রম চলমান আছে।
মো. সাবিরুল ইসলাম আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হল ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়ার। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার। সুতরাং সেই সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে হবে। আমরা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ, হাজী নুরুল মোমেন, আবু সুফিয়ান, মালেক হুসেন পীর, আব্দুল হাসিম, শফিকুর রহমান চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী, পলাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে সুনামগঞ্জের লেখকদের লেখা বই লাইব্রেরিতে রাখার জন্য তুলে দেন জেলা প্রশাসক। বিতরণকৃত বইয়ের মধ্যে ছিল- বজলুল মজিদ খসরুর রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ, সালেহ চৌধুরীর
ভাটি এলাকার মুক্তিযুদ্ধ আমার অহংকার, সুখেন্দু সেনের
শরণার্থী ’৭১,আবু সুফিয়ানের একাত্তরে সুনামগঞ্জ, অপূর্ব শর্মার অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি, বজলুল মজিদ খসরুর
একাত্তরের সুনামগঞ্জ, শামস শামীমের ১৯৭১ চোরের গাঁওয়ের অশ্রুত আখ্যান, আবু সুফিয়ানের
বঙ্গবন্ধুর সঙ্গে দুইদিন এবং হাসান মোরশেদের দাস পার্টির খোঁজে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!