1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বঙ্গবন্ধুর সমাধী জিয়ারত ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে জেলা আ.লীগের কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ২.৪৯ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় গিয়ে তার সমাধী জিয়ারত ও প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করেছে নবঘোষিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধীতে ছুটে যান। সেখানে জিয়ারত ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতির জনকের স্মৃতিধন্য ভূমি ঘুরে দেখেন। এসময় নেতৃবৃন্দ জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল হুদা মুকুট, রেজাউল করিম শামীম, অবনী মোহন দাস, এডভোকেট শফিকুল আলম, এডভোকেট ড. খায়রুল কবির রোমেন, এডভোকেট নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, জুনেদ আহমদ, সিরাজুর রহমান সিরাজ, শামীমা শাহরিয়ার, আবুল কালাম চৌধুরী, শামীম চৌধুরী, ইশতিয়াক শামীম, নিগার সুলতানা কেয়া, আবুল আজাদ রোমান, গোলাম সাবেরিন সাবু, আসাদুজ্জামান সেন্টু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!