1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বিকাশ, রকেট, সুন্দরবন, এসএ পরিবহন ও কন্টিনেন্টালের নথি তলব করেছে দুদক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮, ২.০৬ পিএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

অনলাইন::
মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেট এবং তিন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সুন্দরবন, এসএ পরিবহন ও কন্টিনেন্টালের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাদের প্রাতিষ্ঠানিক লেনদেনসহ সার্বিক তথ্য-উপাত্ত চেয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে দুদক।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জাগো নিউজকে জানান, এই পাঁচটি প্রতিষ্ঠানের ম্যানুয়াল, তারা কিভাবে কাজ করে ও তাদের প্রাতিষ্ঠানিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত পৃথক চিঠি প্রতিষ্ঠান পাঁচটির প্রধান কার্যালয় বরাবর পাঠানো হয়েছে।

অন্যদিকে দুদকের একটি সূত্র জানিয়েছে, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের রকেট এবং কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সুন্দরবন, এসএ পরিবহন ও কন্টিনেন্টালের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকায় নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!