1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

মোহনপুর ফুটবল সুপার লীগের ফাইনাল অনুষ্টিত: চ্যাম্পিয়ন এসএস নিহারিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ৪.১৬ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে ফুটবল সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মোহনপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় হাজারো ক্রিড়ামোদী অংশ নেন। ঠান ঠান উত্তেজনাপূর্ণ খেলাটি গোলশুন্য হওয়ার পর ট্রাইবেকারে বিজয়ী হয় এসএস নিহারিকা স্পোটিং ক্লাব। ট্রাইবেকারে তারা ৫-৪ গোলে তানভির সুপার স্টারকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
মোহনপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আমেরিকা প্রবাসী আলতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেল, সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য মো. শমছুন্নুর, মধ্যপ্রাচ্য প্রবাসী মুজিবুর রহমান, কালা মিয়া, প্রভাষক রইসুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিম উদ্দিন, মজর আহমেদ সাজু, জমির আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফদ্যা লীগ, সেরা গোলদাতা, সেরা দর্শক, সেরা টিম মালিকসহ নানা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী এসএস নিহারিকাকে চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে ২০ হাজার টাকা পুরস্কার এবং রানার আপ তানভির সুপার স্টারকে ট্রফি ও ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য এই এলাকার গ্রাম এলাকায় এর আগে সুপার ফুটবল লীগ অনুষ্ঠিত হয়নি। যার ফলে প্রায় মাসব্যাপী অনুষ্ঠিত ফুটবল লীগের প্রতিটি ম্যাচে হাজার হাজার দর্শক অংশ নেন। তারা আয়োজক মোহনপুর গ্রামের তরুণদের একটি উৎসবমুখর ফুটবল লীগ খেলা উপহার দেওয়ায় অভিনন্দন জানান।
উল্লেখ্য ফাইনাল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে নূরুল হুদা মুকুট থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানের কাছাকাছি গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফিরে এসেছেন। পরে আয়োজকরা প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট পাঠিয়ে দিয়েছেন। নূরুল হুদা মুকুট আগামীকে গ্রামের এরক কোন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। গ্রামবাসী তাকে আমন্ত্রণ জানানোয় তিনি তাদেরকে ধন্যবাদও জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!