1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মেয়র নির্বাচিত হয়েই ভাই জগলুলের কবরে ছুটে যান নাদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ২.৩০ পিএম
  • ৭০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বখত পরিবারের সবচেয়ে মিশুক ছেলেটির নাম নাদের বখত। যে কারও সঙ্গেই সহজেই মিশে যাওয়ার অসম্ভম ক্ষমতা রয়েছে তার। গত ১ ফেব্রুয়ারি তার বড় ভাই মেয়র আয়ূব বখত জগলুল মারা যাওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বখত পরিবারের সন্তান নাদের বখতকে দলীয় প্রতীক নৌকা উপহার দেন। তাকে ঘিরে ঐক্যবদ্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পাওয়ার পরই তিনি বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক হোসেন বখত, সদ্যপ্রয়াত মা নূরজাহান বখত ও ভাই আয়ূব বখত জগলুলসহ পরিবারের সবার কবর জিয়ারত করেন।
বৃহষ্পতিবার ভোরে আবারও তাদের কবর জিয়ারত করে প্রার্থনা করেন। সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত ফলাফল পাওয়ার পর সমর্থকরা যখন উল্লসিত তখন চুপি-চুপি তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে আবার চলে আসেন ভাই আয়ূব বখত জগলুলের কবরে। কেদে-কেটে প্রার্থনা করে চোখের জলে ভাসেন তিনি। এসময় তিনি বাবা হোসেন বখত, ভাই মনোয়ার বখত নেক, মা নূরজাহান বখতসহ পরিবারের সবারই কবর জিয়ারত করেন। তাকে কবর জিয়ারত করতে দেখে আশপাশের মানুষও দাড়িয়ে যান। এসময় এ হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনায় নবনির্বাচিত মেয়র নাদের বখত তার প্রয়াত ভাই আয়ূব বখত জগলুলের জন্য প্রার্থনা করে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে অঙ্গিকার করেন। পাশাপাশি মেয়রের পদে থেকে তিনি সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!