1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচন: ভোট শেষে মেয়র প্রার্থী দুই ভাইয়ের নির্বাচন প্রত্যাখান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ২.০৭ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

অলিউল্লাহ:
ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে একজন এবং ভোট শেষে আরেকজ মেয়র প্রার্থী নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেন। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে তারি বাড়িতে কয়েকজন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই তার চাচাতো ভাই বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখান করেন। জেলা বিএনপি নেতারা নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ করেন। তবে দুপুর ২টা পর্যন্ত দেওয়ান গণিউল সালাদীন নির্বাচনে অনিয়মের কোন অভিযোগ করেনননি।
বিএনপি কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দেওয়ান গণিউল সালাদীন মোবাইল প্রতীকে ৯৪৮৫ ভোট, দেওয়ান সাজাউর রাজা সুমন ধানের শীষ প্রতীকে ১৮০৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য দেওয়ান গণিউল সালাদীন ও দেওয়ান সাজাউর রাজা সুমনের মধ্যে চাচাতো ভাইয়ের সম্পর্ক। তারা দুজনই হাসন রাজার প্রপৌত্র।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!