1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

পৌর নির্বাচন: আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: পুলিশ এনএসআইসহ আহত ১০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ৯.৫১ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পৌরসভার উপনির্বাচনে উত্তর আরপিননগর ভোটকেন্দ্রে ভোট চলাকালে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে জ্তীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক, পুলিশসহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ অন্তত ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। ২টা থেকে পোনে তিনটা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ক্ষুব্দ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা স্ট্রাইকিং ফোর্সের গাড়িও ভাঙচুর করে। ভোটগ্রহণ শুরু থেকেই দুই জনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। সকালে ভোটচলকালে ব্যালট বাক্স ছিতনাইয়ের অভিযোগ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ২টায় দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় পোনে এক ঘন্টাব্যাপী সংঘর্ষের খবরে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী জড়ো হয়। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক ইসমাইল হোসেন পলাশ, এক পুলিশ কনেস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর বেলা ৩টা থেকে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কিছু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমাদের পুলিশ কনেস্টবলসহ অন্তত কয়েকজন আহত হন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক ইসমাইল হোসেন জানান, তিনি ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!