1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দুদকের একার পক্ষে দুর্নীতি বন্ধ সম্ভব নয় : ইকবাল মাহমুদ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ১০.৪৬ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন::
দেশের সব সেক্টরের দুর্নীতি দমনে আপামোর জনগোষ্ঠী যদি সচেতন ও আন্তরিক না হন তাহলে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এজন্য সবাইকে এ সামাজিকব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে অর্থপাচার রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি দমন সপ্তাহ-২০১৮ উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। দুদক চেয়্যারম্যান বলেন, যেকোনো উপায়ে দেশ থেকে অর্থপাচার রোধ করতে হবে আমাদের। বর্তমানে আমরা বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছি। যারা দেশের অর্থ বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধ সকলের সমর্থন ছাড়া সম্ভব না। তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, শিক্ষাখাতে যারা দুর্নীতি করবে তাদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের দুর্নীতি কিছুটা কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। শিক্ষা, স্বাস্থ্য যেকোনো পরিসেবায় দুর্নীতি প্রতিরোধে দুদক কাজ করবে বলেও জানান তিনি। মানববন্ধনে দুদক পরিচালক নাসিম আনোয়ারসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন। সাত দিনব্যাপী এ আয়োজনে বুধবার তৃতীয় দিনে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন করে দুদক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!