1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

মতবিনিময়ে মুকুট: যে জমিদাররা সাধারণ মানুষকে ভোট দেয়না, ২৯ মার্চ তাদের প্রত্যাখান করুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ১.৫০ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেছেন, জমিদার হাসন রাজার পরিবারের সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই। তারা জমিদারি হালে চলেন। সাধারণ পরিবারের মানুষ নির্বাচনে দাড়ালে তারা কখনো তাদের ভোট দেয়না। সাধারণ মানুষদের ভোট দিলে তাদের ইগুতে লাগে। তাই সাধারণ মানুষের সামনে সময় এসেছে তাদেরকে জবাব দেওয়ার। আগামী ২৯ মার্চ জমিদার পরিবারের প্রতিনিধিকে প্রত্যাখান করে সাধারণ মানুষের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
নূরুল হুদা মুকুট বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি ও ইমন চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সাধারণ মানুষের প্রতিনিধিরা আমাদের ভোট দিলেও জমিদার পরিবারের এক উপজেলা চেয়ারম্যান আমাদের কাউকেই ভোট দেননি। কারণ আমরা বংশ মর্যাদায় তার সমকক্ষ নই। তিনি জমিদার পরিবারের মানুষ। আমাদের ভোট দিলে তার সম্মানহানী হবে এ কারণে তিনি আমাদের ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
নূরুল হুদা মুকুট বলেন, এই শহরের সাধারণ মানুষের জনপ্রতিনিধি ছিলেন আয়ূব বখত জগলুল। তার পরিবার এই শহরের অসহায় ও সাধারণ মানুষের পাশে জীবনভর কাজ করছে। সেই পরিবারের ভদ্র, বিনয়ী নাদের বখতকে প্রধানমন্ত্রী ও আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য সাংবাদিকের মাধ্যমে তিনি পৌরবাসীকে অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা যাকে আপনাদের সেবায় রাস্তাঘাটে যেখানে সেখানে পাবেন, নিজেদের দুঃখের কথা অনায়াসে বলতে পারবেন সেই পরিবারের প্রার্থী নাদের বখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জমিদারদের দম্ভের বিরুদ্ধে জবাব দিন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমাদের প্রার্থী নাদের বখত। তাকে বিজয়ী করতে আমাদের দলের সকল পর্যায়ের নেতারা ঐক্যবদ্ধ প্রচারণা চালাচ্ছেন। আমাদের শেখ হাসিনার প্রার্থীকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে কাজ করেছি। এই শহরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, জেলা কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খাসহ জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও নূরুল হুদা মুকুটের নেতৃত্বে একটি বিরাট মিছিল নতুনপাড়া গিয়ে প্রচারণা চালায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!