1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে তেরাব আলী হত্যা মামলায় একজনের ফাঁসির দণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ১২.২০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে কৃষক তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ মামলার শুনানী শেষে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আদেশে মৃত্যুদ-প্রাপ্ত আসামীর এক ভাইকেও দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী হলেন, আসামী আব্দুল আজিজ এবং দুই বছরের দ-প্রাপ্ত আসামী তার ভাই আব্দুল জহির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে
সংক্রান্ত বিরোধের জের ছাতকের বিশারদপুর গ্রামের তেরাব আলীর বাড়িতে হামলা চালায় আব্দুল আজিজ ও তার ভাই সহ স্বজনরা। গুলিতে মারা ঘটনাস্থলেই মারা যান তেরাব আলী। এ ঘটনায় নিহতের শাশুড়ি খোদাজা বিবি বাদি হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে গতকাল মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায়ে মামলায় পাঁচ আসামী বেকসুর খালাস পেয়েছেন।
রাষ্ট পক্ষের আইনজীবী অ্যাভোকেট ড. খাইরুল কবির রুমেন বলেন, আদালত কৃষক তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদ- ও একজনকে দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করেছেন। দুই বছরের কারাদ-প্রাপ্ত আসামী পলাতক রয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!