1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

শাহ আরেফিন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ৩.৫১ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হযরত শাহ আরেফিন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মাজহারুল ইসলাম উকিল।
ইউপি সদস্য আনোয়ার হোনের সভাপতিত্বে ও জেলা ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এম. শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেই ইউপি সদস্য মমিনুল ইসলাম মমিন, সুরমা ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছ মিয়া প্রমুখ।
অতিথিবৃন্দ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্তার তুলে দেন। এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে হবে। এতে মন, মনন ও মেধা বিকশিত হয়। কুপ্রবৃত্তি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকা- থেকে দূর করতে খেলাধুলার বিকল্প নেই বলে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন।
ব্যবসায়ী সমিতির বাজার বিষয়ক সম্পাদক ওয়াসিম ২০ সেট টেবিল ও বেঞ্চ প্রতিষ্টানকে উপহার দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!