1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জামালগঞ্জে ঘোড়দৌড়ের নামে জমজমাট জুয়ার আসর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ৩.০২ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার গ্রামের মাহমুদপুর পূর্ব মাঠে ঘোড়দৌঁড়ের নামে মদ ও জুয়ার জমজমাট আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই জুয়ার ঘর তৈরির দৃশ্য দেখা গেছে। সামিয়ানা টাঙ্গিয়ে ছোট ছোট কক্ষ করে নিরাপদে জুয়া খেলার কুঠুরি তৈরি করা হয়েছে। এতে এলাকার উঠতি যুবকেরা জুয়া আসক্তিতে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
শুক্রবার সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের কেউ কেউ ঘোড়দৌড় দেখছেন। তবে বিশেষ শ্রেণির কিছু মানুষকে দেখা গেল জুয়াখেলার পেন্ডালের দিকে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্তজমজমাট জুয়ার আসর বসবে এখানে। থাকবে মাদকের ব্যবস্থাও।
এলাকাবাসীর অভিযোগ, মেলা কমিটি সদস্যরা ঘোড় দৌড় মেলার নামে জুয়ার আসর বসিয়ে এলাকার উঠতি যুবকদের আসক্তির মধ্যে ফেলে দিয়েছে। তারা পরিবারের কাছ থেকে টাকা চুরি করে এবং পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে টাকা এনে জুয়ায় দান ধরছে। তাছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে পেশাজীবী জুয়ারিরাও এসে জড়ো হয়েছেন। প্রকাশ্যে জুয়ার আসর বসানো হলেও পুলিশ নিরব রয়েছে।
মেলার অন্যতম আয়োজক গোলাম কিবরিয়া বলেন, আমরা পুলিশকে ম্যানেজ করেছি। কোন সমস্যা হবেনা। যে কেউ ইচ্ছে করলেই রাতে আসরে বসতে পারবে। সাংবাদিক পরিচয় পাবার পর তিনি লাইন কেটে দেন।
জামালগঞ্জ থানার ওসি মো.আবুল হাশেম বলেন, জুয়া খেলার কোন সুযোগ দেওয়া হবেনা। আমার পুলিশ পাঠানো আছে। আয়োজকরা ঘোড়দৌড়ের নামে জুয়ার আসর বসানোর জন্য পুলিশকে ম্যানেজ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মোটেও সত্যি নয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!