1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ জেলা আ.লীগের সদস্য পদ নিয়ে দুই নিজামের কাড়াকাড়ি!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ৩.০৭ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাজন চন্দ::তাহিরপুর
সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে এক সদস্য পদ নিয়ে দু,জনের কাড়াকাড়ি চলছে।
দু,জনেই নিজেদেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সদস্য করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিনন্দন জানাচ্ছেন।
ফেইসবুকে দু,জনেরই এ অভিনন্দনের বার্তা দেখে সাধারন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে প্রকৃতপক্ষে কে জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছেন।
জানা যায়, নবগঠিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে ২২ নং সদস্য হিসেবে নিজাম উদ্দীনের নাম উল্লেখ রয়েছে।
কিন্তু কোন নিজাম উদ্দীনের নাম আসলে কমিটিতে উল্লেখ রয়েছে তা নিয়েই সৃষ্টি হয়েছে কৌতুহুল।
তাহিরপুর উপজেলায় প্রয়াত বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের পুত্র তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েছেন বলে গত দু,তিন দিন ধরেই সামাজকি যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
অপরদিকে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অনুসারি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন মঙ্গলবার (২০ মার্চ) তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য হয়েছেন বলে দাবি করছেন।
তবে প্রকৃতপক্ষে কোন নিজাম উদ্দিন জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য হয়েছেন সে বিষয়টি নিশ্চত করেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীনের পুত্র তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিনকেই জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য নির্বাচিত করা হয়েছে। আর অন্য যে ব্যাক্তিটি প্রচারনা চালাচ্ছেন তা মিথ্যে ও ভিত্তিহীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!