1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

হত্যার উদ্দেশ্যেই জাফর ইকবালের উপর হামলা করে ফয়জুল

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ৩.২২ এএম
  • ৫৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে র (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুর হাসান ওরফে ফয়জুল। রোববার দুপুরে সিলেট মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক হরিদাস কুমার তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ড শেষে প্রথমে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সেখান থেকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে নেওয়া হয়। ফয়জুল পরিকল্পিতভাবে জাফর ইকবালের ওপর হামলা করে বলে আদালতকে জানিয়েছে। কি উদ্দেশ্যে এবং কিভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছে তাও জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!