1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বাঁধে খেলতে যাওয়ায় শিশুর আঙ্গুল কেটে দিল পিআইসির সভাপতি

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ৮.৩০ এএম
  • ৪২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধে খেলতে যাওয়ায় ৭ বছরের এক শিশুর আঙ্গুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে, ঘটনার পর থেকেই জড়িতকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়ার হাওরের ময়নাখালী বাঁধে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় শিশু ইয়াহিন। তাদের খেলতে দেখে ফসল নষ্ট হওয়ার অজুহাতে তাড়া করে ফসল রক্ষা বাঁধ প্রকল্পের সভাপতি অদুদ মিয়া। এসময় অন্যান্য শিশুরা পালিয়ে গেলেও ইয়াহিনকে ধরে মারধোর করে সে। পরে ফসল কাটা কাঁচি দিয়ে তার হাত কেটে দেয়।

শিশুটির মা বলেন, ঘাস নিতে গেছে আমার বাচ্চাটা। আমার ছেলেটাকে ধরে দুটা আছাড় মেরেছে। আর হাতে কাঁচি ছিল, সেটা দিয়ে পোঁচ দিয়ে কাঁচি নদীতে ফেলে দিয়েছে।’

শিশুটির বাবা বলেন, ‘হাত সেলাই করে দিছে। কিন্তু রক্ত বন্ধ হয়না।’

সুনামগঞ্জ সদর হাসপাতাল ডা. বেঞ্জামিন, মেডিকেল অফিসার বলেন, ‘ডান হাতের তিনটি আঙ্গুল, প্রায় ২-৩ সেমি লম্বা ইনজুরি আছে।

এদিকে ঘটনার পর থেকেই জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, ‘ময়লাখালি থানার বাঁধ প্রকল্পের সভাপতি অদুদ মিয়া কাঁচি দিয়ে শিশুটির হাতে আঘাত করে। আশা করছি, আমরা তাকে দ্রুত ধরতে পারব।’

আহত শিক্ষার্থী ইয়াহিন সুলেমানপুর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!