1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে কৃষক লীগের আয়োজনে ‘কৃষক হত্যা দিবস’ পালন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, ৪.৩৩ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলায় কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় কৃষক হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাবলু আহমদ, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য মেহেদী হাসান রাসেল, মামুন আহমদ খাঁ, আব্দুল খালেক, ওমন সানী প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘ বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর কোনো আন্দোলন করতে হয় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষক বান্ধব আওয়ামী লীগ সরকারের আমলে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!