1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

চার জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০১৬, ৩.২৪ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার জঙ্গির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার দুপুরে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।
গত ৩ জুলাই আট জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। অভিযোগপত্রে চার আসামিকে পলাতক দেখানো হয়। তাঁরা হলেন সাদ্দাম হোসেন ওরফে রাহুল, আহসান উল্লাহ আনসারী, সাখাওয়াত হোসেন ও নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান। তবে ২ আগস্ট ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নজরুল ইসলাম।
এ ছাড়া কুনিও হোশি হত্যার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লব, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল, বিজয় ও নগরের শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) শাহ মো. নয়ন নুর রহমান জানান, তদন্তে তাঁদের জড়িত থাকার কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি। ফলে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক কুনিও হোশি। এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ ঘটনায় পরে জেএমবির সম্পৃক্ততা পেলেও এই ছয়জন ছাড়া পাননি। বর্তমানে তাঁরা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!