1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ৩.৫৬ পিএম
  • ৫৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জের ভীমখালী ও ফেনারবাক ইউনিয়নের দোলতা নদী জলমহালে পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী।
অভিযোগ থেকে জানা যায়, দোলতা নদী জলমহালে এলাকাবাসী গোসল, থালা বাসন ধোয়াসহ নানা কাজ করেন। এই জলমহালটি রাজাপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে একটি পক্ষ ইজারা নিয়ে নীতিমালা ভঙ্গ করে শুকিয়ে মাছ আহরণ করেছে। এতে এলাকাবাসীর দৈনন্দিন কাজে সমস্যাসহ প্রকৃতির ক্ষতিও করেছে ইজারাদার। অভিযোগে জানানো হয়, সমিতির সভাপতি আব্দুল আজিজ ইজারা পেয়ে প্রভাবশালী একটি মহলের কাছে সাব ইজারা দিয়ে দেন। ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদ পুর গ্রামের মাহবুব আলম, নাছির মিয়াসহ কয়েকজন সাব ইজারাদার ইজারা নীতিমালা ভঙ্গ করে শ্যালো মেশিন দিয়ে শুকিয়ে মাছ আহরণ করেছে। এলাকাবাসী বাধা দেওয়ায় তাদের হুমকি ধমকি দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীর পক্ষে অভিযোগকারী শাহ আবুল কাশেম। তিনি প্রকৃতি বিনাশী এমন কা-ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।
জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেফাউল আলম বলেন, অভিযোগটি পেয়েছি। সরকারি-বেসরকারি কোন ধরনের জলাশয় শুকিয়ে মাছ ধরা বেআইনী কাজ। ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!