1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

কৃষক লীগের সম্মেলনে শামীমা শাহরিয়ার: হুমকি ধমকিতে থামবনা, শেখ হাসিার পক্ষে কাজ করে যাব

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মার্চ, ২০১৮, ৪.০২ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংক কৃষক লীগ, বাংলাদেশ কৃষক লীগ শেখ হাসিনার প্রাণের সংগঠন। শত বাধা বিপত্তি, শত ষড়যন্ত্র উপেক্ষা করে কৃষক লীগের কর্মীরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে কাজ করে যাবে। যতই বাধা আসুক, হুমকি-ধমকি আসুকনা কেন আমরা নেত্রীর পক্ষেই কাজ করে যাবো।’
জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তাকেই নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানিয়ে তিনি বলেন,‘ আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করি। নৌকার বিজয় নিশ্চিত করি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন জনগণের সামনে তোলে ধরি। ’
সোমবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য তারেক মিয়া, সালমা চৌধুরী, তাহিরপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল হক মাষ্টার, খোকন আহমদ, জুলহাস মল্লিক, পরিতোষ দাস,, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাসেম, রাজন চন্দ প্রমুখ।
উল্লেখ্য, আগের দিন রাতে কৃষক লীগের মঞ্চ ভেঙ্গে দিয়ে ভয়ভীতি দেখায় একটি কুচক্রী মহল। পরে সমাবেশ স্থলে শামীমা শাহরিয়ার উপস্থিত হলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিলসহকারে অভ্যর্থনা জানায় এবং তাৎক্ষণিকভাবে মঞ্চ তৈরি করে সমাবেশ করেন।
এদিকে কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সন্ধ্যায় বাদাঘাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে পথ সভায় বক্তব্য রাখেন অ্যাড. শামীমা শাহরিয়ার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!