1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সরকার হাওরাঞ্চলের উন্নয়নে ধারাবাহিক কাজ করছে: এমপি রতন

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০১৬, ২.০১ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, হাওরাঞ্চলের উন্নয়নে সরকার ধারাবাহিক কাজ অব্যাহত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করছেন। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন তখনই তরান্বিত হয়। সুনামগঞ্জের অবহেলিত হাওরাঞ্চল জামালগঞ্জের নিভৃত পল্ল¬ীতে আওয়ামী লীগ সরকার আগেই বিদ্যুতের আলো জ্বেলেছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। সাংসদ রবিবার ৩টি গ্রামের ১১শ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।
জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যুত সংযোগ উেেদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অ্যাড: আব্দুল কাদির জিলান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুত এর জি.এম সোহেল পারভেজ, উপজেলা আ’লীগ নেতা আলহাজ্জ্ব আ: মুকিত চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দীন, অফিসার ইন-চার্জ মো: আতিকুর রহমান, গোলাম জিলানী আফিন্দী রাজু প্রমুখ ।
সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন আরো বলেন, বর্তমান সরকার হাওরাঞ্চরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে যে পরিমান উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের এমপি তা করতে পারেনি। তিনি আরো বলেন, হাওরাঞ্চল কে আলোকিত করতেই জামালগঞ্জের ভরতপুর, লম্বাবাঁক, লালবাজার, গঙ্গাধর পুর, লক্ষ্মী পুর, বাহাদুর পুরসহ বিভিন্ন গ্রামের বিদ্যুত সংয়োগ দেয়া হয়েছে। উপজেলার আরো বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অচিরেই এসব গ্রামের বিদ্যুত সংযোগের কথা জানান তিনি। তিনি এই উপজেলার সঙ্গে জেলা ও বিভাগীয় শহরে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সাচনা সুনামগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা হয়েছে বলে জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!