1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল এর বাবা, মা ও মামা রিমান্ডে

  • আপডেট টাইম :: রবিবার, ১১ মার্চ, ২০১৮, ২.৪৭ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

অনলাইন::
জনপ্রিয় লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা, মা ও মামাকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান আজ রবিবার দুপুরে ফয়জুল হাসানের বাবা, মা ও মামাকে সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।

রিমান্ড শুনানি শেষে আদালত ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে পাঁচদিন করে এবং মা মিনারা বেগমের দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

হামলাকারী ফয়জুল হাসানকে ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ফয়জুলের ভাই এনামুলকে গাজীপুর থেকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়েছে।

গত ৩মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ফয়জুলের হামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গুরুতর আহত হন। আহত অবস্থা তাঁকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে এয়ার এম্বুলেন্সেযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!