1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮, ১০.৩৪ এএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারীরা নারী অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোহাম্মদ সফিউল আলম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, সঞ্চিাতা চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মি, সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি, পৌর মহিলা কাউন্সিলর শৌলি চৌহান ময়না, মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য. জেলা এডাবের সভাপতি সভাপতি নির্মল ভট্টাচার্য্য প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!