1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

তাহিরপুরে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০১৬, ১.৪৩ পিএম
  • ৫৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৫নং টেকেরঘাট সাবসেক্টওে প্রতিষ্ঠিত ‘ট্যাকেরঘাট চুনা-পাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। তারা মানববন্ধন কর্মসূচি পালন কওে প্রভাবশালীদের এ সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানায়।
রবিবার সকাল ১১টায় উপজেলার লাকমা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, আমরা হাওরবাসী সংগঠনের সমন্বয়কারী রুহুল আমিন, দুলু মিয়া, আবুল কাসেম, খলিলুর রহমান, রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা চাই টেকেরঘাট চুনা-পাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ঐতিহ্যবাহী পুরনো নামেই বহাল থাকবে। কোন প্রভাবশালী তার নাম প্রতিষ্ঠানটি করে নিক এটা আমরা চাইনা। আমরা এ বিষয়ে বিসিআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার সম্প্রতি এই বিদ্যালয়টি তার নামে নামকরণের জন্য আদালতে একটি এফিডেভিট প্রদান করেন। এ খবর জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!