1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিএমএইচে জাফর ইকবালকে দেখে এলেন প্রধানমন্ত্রী, খোজ নিলেন চিকিৎসার

  • আপডেট টাইম :: সোমবার, ৫ মার্চ, ২০১৮, ১১.১৯ এএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

অনলাইন::
আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি। আধা ঘণ্টার বেশি সময় সিএমএইচে অবস্থান করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় স্ত্রী ড. ইয়াসমিন হক জানান, জাফর ইকবাল সুস্থতার পথে রয়েছেন। কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, সেখানেও যেন পূর্ণ বিশ্রামে থাকেন জাফর ইকবাল।

উল্লেখ্য, গত শনিবার ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!