1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে ইয়াবা পাইপগানসহ আটক এক

  • আপডেট টাইম :: সোমবার, ৫ মার্চ, ২০১৮, ১১.০৮ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে ১০পিস ইয়াবাসহ হোসাইন আহমদ (২২) নাম এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের চন্ডিপুর গ্রামের মোশাহিদ আলীর ছেলে। রবিবার রাতে দিরাই থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের জবানবন্দির প্রেক্ষিতে সোমবার ভোররাতে পুলিশ একই গ্রামের মাদক ব্যবসায়ী সোহেল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে পাইপগান জব্দ করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের মধ্য বাজার পুরাতন লঞ্চঘাট এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এসময় ১০পিস ইয়াবাসহ হোসাইনকে হাতে নাতে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে ভোররাতেই পুলিশ একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেলের খুঁজে তার বাড়িতে অভিযান চালায়। এসময় সোহেলের খাটের নিচ থেকে পাইপ গান উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত হোসাইনের বিরুদ্ধে মাদক আইনে এবং পলাতক সোহেল আহমদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দিরাই এসআই মশিউর রহমান জানান, হোসাইন ও সোহেল পেশাদার মাদক ব্যবসায়ী। দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। সোহেলের বাড়ি থেকে পাইপগান উদ্ধারের বিষয়টি স্বীকার করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!