1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়েই জাফর ইকবালের উপর হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মার্চ, ২০১৮, ১২.৫৭ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:
জঙ্গিবাদে উদ্ভুদ্ধ হয়েই প্রতিথযশা লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে ফয়জুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই বলেছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে সিলেটে র‍্যাব-৯ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য দেন র‍্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল (সিও) আলী হায়দার আজাদ। তিনি বলেন, ফয়জুর অসুস্থ থাকায় তাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে ঘন্টাখানেকের মধ্যে পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে হামলার ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, তাকে র‌্যাব নিয়ে আসার পর প্রথমে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে পুলিশে হস্তান্তর করা হচ্ছে। পুলিশের মাধ্যমে পরে তাকে আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদে ফায়জুর জানিয়েছে সে দাখিল পাসের পর আলিমে ভর্তি হয়ে পড়াশোনা ছেড়ে দেয়। তবে কোন মাদরাসায় পড়াশোনা করেছে এ বিষয়ে একেক সময় একেক কথা বলেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!