1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

মোহনপুরে শুরু হয়েছে জমজমাট ফুটবল লীগ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মার্চ, ২০১৮, ২.০৫ পিএম
  • ৪১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গ্রামীণ জনপ্রিয় খেলা ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মাঠে ‘মোহনপুর সুপার ফুটবল লীগ’ শুরু হয়েছে। জমজমাট ফুটবল খেলায় আশপাশের হাজারো মানুষ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব। আয়োজকরা জানিয়েছেন গত কয়েক বছরের মধ্যে এই এলাকায় এমন আয়োজন করে জমজমাট ফুটবল সুপার লীগের আয়োজন হয়নি। যার ফলে স্থানীয়ভাবে জমজমাট এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আগ্রহ তৈরি হয়েছে ক্রীড়ামোদীদের।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জর সদর উপজেলার এসিল্যান্ড বিশ্বজিৎ দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হক, এলাকার কৃতি সন্তান ও জেলা কৃষক লীগ নেতা মঈনুল হক, কাজী শামছুল হুদা সোয়েল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!