1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জাফর ইকবালের উপর হামলাকারী যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মার্চ, ২০১৮, ১.২২ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আটককৃত যুবকের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। এর সঙ্গে জঙ্গি কানেকশন রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!