1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শাবিতে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মার্চ, ২০১৮, ১২.৫০ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, অধ্যাপক জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইইই বিভাগের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানে তার উপর হামলা হয়। ওই অনুষ্টানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে যাচ্ছিলেন। হামলাকারী পিছন দিক থেকে তাকে আক্রমণ করেছিল।
এদিকে হামলার ঘটনায় শিক্ষার্থীরা এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। ওই হামলাকারীকে গণপিটুনি দেয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছে বলে জানা গেছে। তবে পুলিশ তাকে একটি একাডেমিক ভবনে আটকে রেখেছে।
এ ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠেছে। হামলাকারীদের বিচার দাবি ও জাফর ইকবালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য এর আগেও একাধিকবার জাফর ইকবালের উপর হামলার চেষ্টা হয়েছে। হুমকি ধমকি দেওয়া হয়েছে।
সিলেট জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান জাফর ইকবালের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!