1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বিষণ্ন মনে নেতাকর্মীদের ভালোবাসায় মনোনয়ন জমা দিলেন সদ্য মা ও ভাই হারা নাদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮, ৯.০৫ এএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
১ ফেব্রুয়ারি হারিয়েছেন প্রিয় বড় ভাই ও সুনামগঞ্জ শহরের পৌর পিতা আয়ুব বখত জগলুলকে। ২৫ ফেব্রুয়ারি হারিয়েছেন পরিবারের বটবৃক্ষ মা নূর জাহান বখতকে। এই অবস্থায় পরিবারের অন্যসবার মতো সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখতও মানসিকভাবে বিধ্বস্থ। এই ভগ্ন হৃদয়েই হাজারো নেতাকর্মী ও ভোটারদের ভালোবাসায় সিক্ত হয়ে সুনামগঞ্জ পৌর মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী নাদের বখত। বৃহষ্পতিবার দুপুরে তিনি মা ও বড় ভাই আয়ূব বখত জগলুলের কবর জিয়ারত করে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ ভোটাররাও নাদের বখতের সঙ্গে ছিলেন।
নাদের বখতের মনোনয়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ও মেজর ইকবাল পুত্র ইনান ইসমাম চৌধুরী প্রিয়সহ আরপিননগর এলাকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!