1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

পৌর মেয়র আয়ূব বখত জগলুলের পরে চলে গেলেন তার মা নূরজাহান বখত: পরিবারে শোকের মাতম

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১০.৩৪ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগেঞ্জের ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হোসেন বখতের সহধর্মিনী ও সুনামগঞ্জ পৌরসভার সদ্যপ্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের মাতা মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউজন)। ছেলের আকস্মিক মৃত্যুরশোকের রেশের মধ্যেই তাঁর মাতা নূরজাহান বখত (৯২) মৃত্যুবরণ করায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার সকাল পৌনে ১০টায় বার্ধক্য জনিত কারণে শহরের আরপিননগরের নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।
নূরজাহান বখত সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মরহুম হোসেন বখতের সহধর্মিনী।
মহান মুক্তিযুদ্ধে নূরজাহান বখতের স্বামী ও দুই ছেলে অংশ নিলে ১০ ছেলে ও দুই মেয়ের বিশাল পরিবারের হাল ধরেন এই নারী। দেশ স্বাধীন হাওয়ার পূর্ব মুহূর্তে তাঁর বাড়িঘর পুড়িয়ে দেয় হানাদাররা। মুক্তিযুদ্ধের সময় স্বামী-সন্তানের প্রেরণা হয়ে পাশে দাঁড়ান। তিনিও যুদ্ধপরবর্তী বীরাঙ্গনা নারীদের পুনরবাসনে কাজ করেন।
নূরজাহান বখতের অপর ছেলে মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার বখত নেক সুনামগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
নূরজাহান বখত মৃত্যুকালে ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!