1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পর বিএনপি থেকে ফালুর পদত্যাগ

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০১৬, ৩.২০ পিএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু।
ফালুর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ফালু বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। কমিটি ঘোষণার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
তবে যোগাযোগ করা হলে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ফালুর মালিকানাধীন এনটিভির মাধ্যমে খবরটি জেনেছেন। তবে পদত্যাগের কোনো কাগজ দপ্তরে পাননি।
এনটিভি অনলাইনের খবরেও জানানো হয়েছে, সদ্য ঘোষিত কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী ফালু।
মোসাদ্দেক আলী ফালু আগের কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। নতুন কমিটিতে তাঁকে ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!